Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 10 সেপ্টেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

ম্যাক্রোঁর সফরের মধ্যেই সিরিয়ায় ভয়াবহ বিস্ফোরণ

📅 07 July 2026, 03:34 PM | 👁️ পঠিত: 4 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ম্যাক্রোঁর সফরের মধ্যেই সিরিয়ায় ভয়াবহ বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক - সিরিয়ার রাজধানী দামেস্কে মঙ্গলবার বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, যে হোটেলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর থাকার কথা ছিল, তার কাছেই বিস্ফোরণগুলো ঘটে।
বিস্ফোরণের পর ওই এলাকার সড়কগুলো বন্ধ করে দেওয়া হয় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি ওই এলাকায় বিস্ফোরণের শব্দ শুনেছেন। পরে ঘটনাস্থলের কাছ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর ম্যাক্রোঁই প্রথম বড় কোনো ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দেশের নেতা, যিনি দামেস্ক সফরে গিয়েছেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]