Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

সিলেটে কিশোরকে ধর্ষণের অভিযোগে ২  জন আটক করেছে পুলিশ 

📅 06 June 2026, 09:05 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সিলেটে কিশোরকে ধর্ষণের অভিযোগে ২  জন আটক করেছে পুলিশ 
সিলেটে কিশোরকে ধর্ষণের অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে  ০২ (দুই) জন আসামী  আটক করেন। গত ২৯ মে ২০২৬ খ্রি. বিকেলে পূর্ব পরিচয় ও আত্মীয়তার সম্পর্কের সুযোগ নিয়ে এক ব্যক্তি ১৫ বছর বয়সের এক কিশোরকে বেড়ানোর কথা বলে বাসা থেকে নিয়ে যায়। এর পরে তাকে এয়ারপোর্ট থানাধীন পশ্চিম সুবিদবাজার এলাকার একটি বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে অপর এক সহযোগীর উপস্থিতিতে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে কিশোরটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা ভিকটিমকে বিষয়টি গোপন রাখার জন্য বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে। পরবর্তীতে ভিকটিম মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে গেলে পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি প্রকাশ করে। এ বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনতা ০৫ জুন ২০২৬ খ্রি. রাতে শাহজালাল উপশহরের এবিসি পয়েন্ট এলাকা থেকে অভিযুক্ত ০১। আব্দুস শুক্কুর (৭৯), পিতা-মৃত ফয়জুর রহমান, সাং-সুজানগর, থানা-বড়লেখা, জেলা-মৌলভীবাজার, বর্তমানে-বাসা নং-০৫ (নীচতলা), হালিমা ভিলা, রোড নং-০৯, ব্লক-এ, শাহজালাল উপশহর, থানা-শাহপরাণ (রহঃ), সিলেট এবং ০২। মোঃ খায়রুল ইসলাম প্রকাশ বাবলা (৩৫), পিতা-মৃত সোয়াইবুর রহমান, সাং-সুলতানপুর, ০৮নং ওয়ার্ড, ইউপি-সুলতানপুর, থানা-শাহপরাণ (রহঃ), সিলেট, বর্তমানে-ইলাশকান্দি রোড, আবিদ কটেজ, ৪৭/এ, খাস্তবীর, থানা-এয়ারপোর্ট, সিলেট'দ্বয়‘কে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে হেফাজতে নেয়। ভিকটিমের পিতার দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে এয়ারপোর্ট থানার মামলা নং-০৩, তাং-০৬/০৬/২০২৬খ্রি. ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী) ২০২৫ অধ্যাদেশ ৯(৩) রুজু হয়। আসামীদের‘কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]