Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

অ্যাডভোকেট মুজিবুরের মৃত্যুতে হুমায়ুন কবিরের শোক

📅 16 May 2026, 11:24 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
অ্যাডভোকেট মুজিবুরের মৃত্যুতে হুমায়ুন কবিরের শোক
সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
শুক্রবার ভোর ৩টায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এক শোকবার্তায় হুমায়ুন কবির বলেন, অ্যাডভোকেট মুজিবুর রহমান ছিলেন একজন সৎ, দক্ষ ও জনবান্ধব আইনজীবী এবং রাজনৈতিক অঙ্গনের নিবেদিতপ্রাণ ব্যক্তি। আইন পেশা ও রাজনৈতিক কর্মকাণ্ডে তার অবদান সিলেটবাসী দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]