Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

জকিগঞ্জ-কানাইঘাটের উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন: মুফতি আবুল হাসান এমপি

📅 02 May 2026, 10:14 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
জকিগঞ্জ-কানাইঘাটের উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন: মুফতি আবুল হাসান এমপি
নকসকনকপুর ইউনিয়নের ভ্রমণ ও সমাজসেবামূলক সংগঠন পিসফুল টুরিস্ট ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল ১০টায় জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মেডিকেল ক্যাম্পে প্রায় চার শতাধিক স্থানীয় জনগণ ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্প ও পিসফুল টুরিস্ট ক্লাবের কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট-৫ আসন (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান। তিনি বলেন, জকিগঞ্জ-কানাইঘাট এর অবকাঠামো উন্নয়নে আমি ইতিমধ্যে সংসদে অনেকগুলো দাবি উপস্থাপন করেছি, আশাকরি এই সমস্ত দাবিগুলো খুব শীগ্রই বাস্তবে আপনারা দেখতে পারবেন। আমার এলাকার মানুষের উন্নয়নে আমি বদ্ধপরিকর। তিনি আরো বলেন, পিসফুল টুরিস্ট ক্লাবের এই আয়োজন দেখে আমি অত্যন্ত আনন্দিত।
ফ্রি মেডিকেল ক্যাম্পে সিলেট থেকে আগত অভিজ্ঞ চিকিৎসক ও মেডিকেল টিম সার্বিক চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন। ক্যাম্পে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসা ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
পিসফুল টুরিস্ট ক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম জয়নাল এর সভাপতিত্বে ও সহ-সভাপতি প্রিন্সিপাল জামিল আহমদ ও সাধারণ সম্পাদক ব্যাংকার মো: জুবায়রুল হাসান এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষাবিদ মাওলানা মুখলিছুর রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ শাহেদ আহমদ রাসেল, কসকনকনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন, উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, আব্দুল ওয়াদুদ তাপাদার, ক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন, আন্তর্জাতিক সম্পাদক আহমদ শাহ তামিম, কার্যকরী সদস্য সাংবাদিক মো: হাবিবুর রহমান। অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন, ক্লাবের কার্যকরী আল মাহবুব, শিতালংগী সংগীত পরিবেশন করেন, শিল্পী আলী হায়দার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাহমুদুর রহমান মজুমদার বিদ্যানিকেত হাইস্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এনামুল হক মুন্না, ডাক্তার নজরুল ইসলাম নমিক,  রিয়াজ উদ্দিন, সহযোগী অধ্যাপক কাওছার আহমদ, মাওলানা আব্দুল মালিক, মাওলানা শামিম আহমদ, মাওলানা শফিকুর রহমান, সুপার শেফ কোহেল আহমদ তাপাদার, মো: জাহিদ হোসেন তাপাদার, মো: শাকিল আহমদ এবং ইউনিয়ন পরিষদের মেম্বারগণ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]