ওসমানী মেডিকেল রোড থেকে ২ ছিনতাইকারী সদস্য'কে গ্রেপ্তার করে পুলিশ
📅 29 April 2026, 10:20 PM |
👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ কর্তৃক হাতেনাতে ওসমানী মেডিকেল রোড থেকে ছিনতাইকারী চক্রের ০২ সদস্যকে গ্রেপ্তার করে ও সিএনজি জব্দ করে পুলিশ। গতকাল মঙ্গলবার ২৮/০৪/২০২৬ খ্রি. আনুমানিক বিকাল ১৮.০০ ঘটিকায় কোতোয়ালি মডেল থানাধীন ওসমানী মেডিকেল রোডের ল্যাবএইড হাসপাতালের সম্মুখ এলাকা থেকে সংঘটিত এক ছিনতাইয়ের ঘটনায় হাতেনাতে ছিনতাইকারী চক্রের ০২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
ভিকটিম তাজুল ইসলাম(৬০), পিতা-মৃত ক্বারী আলাউদ্দিন, সাং-শেখেরগাঁও, থানা-বিশ্বনাথ, জেলা-সিলেট বন্দরবাজারগামী একটি সিএনজি (সিলেট-থ-১২-১৮৫২) যোগে যাত্রা করেন। পথিমধ্যে রিকাবীবাজার পয়েন্টে পৌঁছালে গাড়িতে অবস্থানরত ছিনতাইকারীরা তার পাঞ্জাবির পকেটে থাকা নগদ ৪,০০০ টাকা ছিনতাই করে। এসময় ভিকটিমের চিৎকার শুনে ঘটনাস্থলের নিকটে থাকা টহলরত কোতোয়ালী থানা পুলিশ টিম সিএনজিসহ দুইজন ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেন। গ্রেফতারকৃতরা হলো:-১। আক্তার হোসেন(৩৫) পিতা-আব্দুন নূর, মাতা-আফতেরা বিবি, সাং-ঝিগলী, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে-ভাইয়ারপাড়, বাদেআলী (আবেদ আলীর ভাড়াটিয়া), থানা-জালালাবাদ, জেলা-সিলেট ও ২। মোঃ সুমন মিয়া (২৬) পিতা-মতিন মিয়া, মাতা-সুফিয়া বেগম, সাং-চৌধুরীবাজার, থানা- বিশ্বনাথ, জেলা-সিলেট, বর্তমানে-আখালিয়া বড়বাড়ী, হানিফ মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা-জালালাবাদ, জেলা-সিলেট। রেকর্ডপত্র পর্যালোচনায় গ্রেফতারকৃত দুর্ধর্ষ ছিনতাইকারী আক্তার হোসেন সিলেট মহানগরী এলাকার ডাকাতি, দস্যুতা ও দ্রুত বিচার আইনের একাধিক মামলার আসামি বলে জানা যায়। উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৫১, তারিখ-২৯, ধারা- ৪/৫ আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ ( দ্রুত বিচার) আইন ২০০২ সংশোধনী ২০১৯; রুজু হয়। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।