Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

বৃষ্টিতে ভেসে গেল দ্বিতীয় টি-টোয়েন্টি

📅 29 April 2026, 04:47 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বৃষ্টিতে ভেসে গেল দ্বিতীয় টি-টোয়েন্টি
স্পোর্টস ডেস্ক - বৃষ্টিতে ভেসে গেল নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ (বুধবার) দুপুর ২টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু টানা বৃষ্টির কারণে বিকাল চারটার কিছু সময় পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি।
প্রথম ম্যাচে জয় পাওয়ায় আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। আজকের ম্যাচে জিতলেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করার সুযোগ পেত। কিন্তু বন্দরনগরীতে সকাল থেকেই আবহাওয়া ছিল প্রতিকূল।
দুপুরের দিকে প্রবল বৃষ্টি ও ঝোড়ো বাতাস শুরু হলে নির্ধারিত সময়ে টস করা সম্ভব হয়নি। আগে থেকেই বৃষ্টির পূর্বাভাস থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হয়। বৃষ্টির কারণে মাঠ ঢেকে রাখা হয়। খেলা চালু করা শেষ সময় ছিল ৪টা ৫০ পর্যন্ত। কিন্তু বৃষ্টির তীব্রতা এতই বেশি ছিল যে, থামার কোনো লক্ষণ নেই। যে কারণে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে ৩০ মিনিট আগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। দুই দলের অধিনায়ককে ডেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সিরিজ জয়ের জন্য অপেক্ষা বাড়াল বাংলাদেশ দলের। আগামী ২ মে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে। ঢাকায় অনুষ্ঠিতব্য তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ জিতলে; ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজের ট্রফিও ঘরে রেখে দেওয়ার সুযোগ পাবে। তবে হেরে গেলে সিরিজে ১-১ ব্যবধানে ভাগ বসাবে সফরকারীরা।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]