Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

ইভিএম নিয়ে ইসিকে বিএনপির হুঁশিয়ারি

📅 30 August 2018, 08:52 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
নিউজ ডেস্ক:: সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে জাতির সঙ্গে নগ্ন প্রতারণা এবং অসৎ উদ্দেশ্যে জনগণের বিপুল অর্থ লুটপাটের ষড়যন্ত্র দেশবাসী কোনোভাবেই মেনে নেবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি হুঁশিয়ারি করে বলেন, ‘অবিলম্বে ইভিএম ও ডিভিএম পরিত্যাগ করুন।’ আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। নির্বাচন কমিশনের (ইসি) প্রতি জনগণের আস্থাহীনতাকে আরও ঘণীভূত না করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ জনগণের ওপর আস্থা হারিয়ে যন্ত্রের ওপর নির্ভর করছে। এজন্য ইভিএম-ডিভিএম কার্যক্রম থেকে তাদের সরে আসতে হবে।’ তিনি বলেন, ‘ইসি এই কার্যক্রম থেকে সরে না আসলে ঔদ্ধত্য পরিস্থিতির জন্য তাদেরই দায় নিতে হবে। ’ ইভিএম ব্যবহারের ইচ্ছা দূরভিসন্ধিমূলক অভিযোগ করে ফখরুল বলেন, ‘পরিকল্পিতভাবে কাউকে বিজয়ী করতে চায় ইসি।’
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]