Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

প্রথমবারের মতো ইরানের সঙ্গে যোগাযোগ করল সৌদি

📅 09 April 2026, 04:12 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
প্রথমবারের মতো ইরানের সঙ্গে যোগাযোগ করল সৌদি
আন্তর্জাতিক ডেস্ক - ইরানের প্রতি যুগ যুগ ধরে বৈরি মনোভাব দেখিয়ে আসছিল সৌদি আরব। মাঝে চীন ও তুরস্কের মধ্যস্ততায় সম্পর্ক কিছুটা উষ্ণ হওয়া শুরু করলেও গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসনের কারণে তা আর সুফল পায়নি।
প্রতিশোধমূলক আক্রমণের অংশ হিসেবে রিয়াদ, দুবাই, দোহাসহ উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় ঝাঁকে ঝাঁকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। এতে আরব দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক তলানিতে যায়।
মধ্যপ্রাচ্যের সংঘাত সাময়িকভাবে বন্ধ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তেহরানের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করেছে রিয়াদ। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান তার ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন, যা যুদ্ধ চলাকালে ইরান প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা শুরু করার পর দুই দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই আলোচনায় বর্তমান পরিস্থিতির অগ্রগতি পর্যালোচনা এবং উত্তেজনা কমানোর উপায় নিয়ে আলোচনা করা হয়েছে, যাতে অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় সহায়তা করা যায়।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]