Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 10 সেপ্টেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

যুদ্ধবিরতিকে ‘মিসটেক’ বললেন ইসরাইলি মন্ত্রী

📅 09 April 2026, 04:10 PM | 👁️ পঠিত: 9 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
যুদ্ধবিরতিকে ‘মিসটেক’ বললেন ইসরাইলি মন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক - ইরানের বিরুদ্ধে ৪০ দিন ধরে যৌথ আগ্রাসন চলাবস্থায় হঠাৎ করে যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পর তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি স্থায়ী শান্তিচুক্তির জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে পাকিস্তান নেতৃত্বাধীন মধ্যস্ততাকারী তুরস্ক ও মিশর। যুদ্ধবিরতি ঘোষণার ৪৮ ঘণ্টা না পেরোতেই এটিকে মিসটেক বা ভুল বলল ইসরাইল।
ইসরাইলের ডায়াসপোরা বিষয়ক মন্ত্রী এবং শাসকদল লিকুদ পার্টির সদস্য আমিচাই চিকলি স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি করা একটি মিসটেক ছিল।
তিনি ইসরাইলের ১০৩এফএম রেডিওকে বলেন, ‘আমার মনে হয়, এই সময়ে যুদ্ধবিরতিতে যাওয়া একটি ভুল ছিল। এ ধরনের দেশ—যেমন জাপানি সাম্রাজ্য, নাৎসি জার্মানি—তাদের হাঁটু গেড়ে বসতে বাধ্য করতে হয়।’ তিনি আরও বলেন, তার মতে এই যুদ্ধবিরতি টিকে থাকার সম্ভাবনা ৫০ শতাংশ।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]