Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

বিএনপি সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী করে গড়ে তুলতে কাজ করছে: ইমদাদ হোসেন চৌধুরী

📅 30 March 2026, 03:58 PM | 👁️ পঠিত: 1 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বিএনপি সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী করে গড়ে তুলতে কাজ করছে: ইমদাদ হোসেন চৌধুরী
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, জননেতা তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার আধুনিক বিজ্ঞান ও উদ্ভাবনী প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী করে  গড়ে তুলতে কাজ করছে।  আমরা যোগ্য, মানবিক ও নৈতিকতাবোধ মেধাবী প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা এই বাংলাদেশকে বিশ্বের বুকে নেতৃত্ব দিবে। তিনি আরো বলেন, বিগত সরকার শাবিপ্রবিতে কোন নতুন বিভাগ খুলেনি। বর্তমান সরকার তার মেয়াদের পাঁচ বছরের মধ্যেই যুগের সাথে গুরুত্বপূর্ণ বিভাগ চালু করে শাবিপ্রবিকে পূর্ণাঙ্গ একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত করে সিলেটবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে। গত শুক্রবার রাতে নগরীর চৌকিদেখীস্থ নিজ বাসভবনে  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং দেশের সামগ্রিক বিষয় নিয়ে মতবিনিময়কালে এসব কথা বলেন। বিএনপির জনবান্ধবদল উল্লেখ করে ইমদাদ হোসেন চৌধুরী বলেন, আমরা প্রতিবছর সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করে থাকি। দেশের প্রতিটি সেক্টরের মানুষের সাথে মেলবন্ধন গঠন করে বাংলাদেশকে একটি গণমুখী ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর এ এম সারোয়ার উদ্দিন চৌধুরী, উপউপাচার্য অধ্যাপক ডক্টর সাজেদুল করিম, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি  টেকনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক, গণিত বিভাগের অধ্যাপক ও ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর শাহ মোহাম্মদ আতিকুল হক প্রমুখ। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন  ফার্মাকোলজি ও টক্সিকোলজি বিভাগের প্রফেসর ও সাদা দলের সাবেক সভাপতি ড. মো. ছিদ্দিকুল ইসলাম, মৎস্য জীববিদ্যা ও কৌলিতত্ত্ব বিভাগের প্রফেসর ও সাদা দলের সাবেক সভাপতি ড. মোহাম্মদ মাহবুব ইকবাল, কৃষিতত্ত্ব হাওর কৃষি বিভাগের প্রফেসর ও চেয়ারম্যান এবং সাদা দলের সাধারণ সম্পাদক  ড. মোজাম্মেল হক প্রমুখ।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]