Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

কুখ্যাত ছিনতাইকারী বন্দর বাজার থেকে ১জনকে গ্রেফতার করে পুলিশ 

📅 27 March 2026, 10:39 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
কুখ্যাত ছিনতাইকারী বন্দর বাজার থেকে ১জনকে গ্রেফতার করে পুলিশ 
সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে সকাল ১০ টার দিকে বন্দর বাজার থেকে ০১(এক) জন কুখ্যাত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। 

শুক্রবার ২৭/০৩/২০২৬ খ্রিঃ আনুমানিক সকাল ১০.০০ ঘটিকায় বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই (নিঃ) শহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বন্দর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত ছিনতাইকারী আইন উদ্দিন (২৮), পিতা- শফিক মিয়া, মাতা- হাজেরা বেগম, সাং- পীরের চক ( পীরের বাজার ), থানা- শাহপরান (রঃ), জেলা - সিলেট'কে আটক করেন। সিডিএমএস পর্যালোচনা করে ধৃত আসামির বিরুদ্ধে ০১টি ডাকাতির প্রস্তুতি, ০৪টি চুরি, ০১ টি দ্রুত বিচার, ০২টি মাদক সহ মোট ০৮ টি মামলা পাওয়া যায়। আসামি'কে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]