Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

লন্ডন ইন রেস্টুরেন্টের মালিক রেজওয়ান ও রেজাউলের বিরুদ্ধে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের প্রতিবাদে নগরীতে মানববন্ধন

📅 26 March 2026, 10:58 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
লন্ডন ইন রেস্টুরেন্টের মালিক রেজওয়ান ও রেজাউলের বিরুদ্ধে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের প্রতিবাদে নগরীতে মানববন্ধন
লন্ডন ইন রেস্টুরেন্টের মালিক রেজওয়ান ও রেজাউল পূর্তগাল পাঠানোর প্রলোভন দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাতের প্রতিবাদে সিলেটে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সিলেট নগরীর নয়াসড়কস্থ লন্ডন ইন রেস্টুরেন্টেরের সামনে ‘সচেতন যুব সমাজ- সিলেট’-এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, লন্ডন ইন রেস্টুরেন্টের মালিক রেজওয়ান ও রেজাউল পূর্তগাল পাঠানোর প্রলোভন দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও তিনি কাউকে বিদেশে পাঠাতে পারেননি এবং পাওনা টাকা ফেরত চাইলেও নানাভাবে টালবাহানা ও হুমকি প্রদর্শন করছেন। বক্তারা আরও বলেন, বিদেশে যাওয়ার স্বপ্ন নিয়ে এই যুবকরা তাদের শেষ সম্বলটুকু তুলে দিয়েছিল। এখন তারা নিঃস্ব হয়ে দ্বারে দ্বারে ঘুরছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, অবিলম্বে এই প্রতারক রেজওয়ান ও রেজাউলকে আইনের আওতায় এনে ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হোক। মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী সাদ্দাম আহমদ, প্রিতমের বড় ভাই রাজু দাশ, নজরুল ইসলাম, ভুক্তভোগী কামরুল ইসলাম, রিফাতুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সচেতন যুব সমাজের পক্ষে জাফর মাহিন, শাহিন আহমদ, আবু জাফর, কিবরিয়া আহমদ, শাহরিয়ার আহমদ প্রমুখ। মানববন্ধনে ভুক্তভোগী যুবক ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে তারা এই প্রতারণার বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। বিজ্ঞপ্তি
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]