কুরআনের সহিহ তিলাওয়াত প্রতিটি মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ: নজরুল ইসলাম মুনিম
📅 17 March 2026, 09:22 PM |
👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সিলেট সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্জ নজরুল ইসলাম মুনিম বলেছেন, পবিত্র কুরআনের সহিহ তিলাওয়াত প্রতিটি মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজান মাসে মাদরাসার এই কিরাত প্রশিক্ষণ উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসনীয়। কোমলমতি শিক্ষার্থীরা এর মাধ্যমে কুরআনের সুমধুর তিলাওয়াত শিখতে পেরেছে, যা তাদের ভবিষ্যৎ জীবনে পাথেয় হয়ে থাকবে।
সোমবার (১৬ মার্চ) সিলেট নগরীর মাদরাসায়ে ইমদাদুল উলুম ছড়ারপাড়-এর উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত ৯১ জন শিক্ষার্থীদের কিরাত প্রশিক্ষণের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এম এ মতিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ এম এ খালেদ, শাহচট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জামাল উদ্দিন আজনী, ছড়ারপার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি লুৎফুর রহমান উসমানী, শাহচট জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজ বশির আহমদ, নাঈম আহমদ, রেজওয়ান আহমদ, জিলহক আহমদ।
ক্বিরাত বিভাগের মধ্যে বিজয়ীরা হলেন শুভ হাসান, আহসান হাবিব, আনোয়ার। গজল বিভাগের মধ্যে বিজয়ীরা হলেন ইমদাদ আহমদ, উসমান রব্বানী, নাঈম আহমদ, সৌরভ হাসান, ফজলে রাব্বী, আরিয়ান, আহসান হাবিব, নাহিদুল ইসলাম।
মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ দিতে বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃতি শিক্ষার্থীদের হাতে আকর্ষণীয় পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। এসময় মাদরাসার শিক্ষকবৃন্দ, স্থানীয় ওলামায়ে কেরাম এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। বিজ্ঞপ্তি