Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন তারেক রহমান: মিফতাহ সিদ্দিকী

📅 15 March 2026, 10:36 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন তারেক রহমান: মিফতাহ সিদ্দিকী
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এবং সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৫ মার্চ) নগরীর মেন্দিবাগ এলাকায় হাজী মামুনুর রহমান মামুন পরিবারের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছিলেন,ফ্যমিলি কার্ড বিতরনের মাধ্যমে তা তিনি বাস্তবায়ন করছেন। পর্যায়ক্রমে দেশের চার কোটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির নেতাকর্মীরা সব সময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। অনুষ্ঠানে মহানগর বিএনপির সাবেক সমবায় বিষয়ক সম্পাদক মামুনুর রহমান মামুনের সভাপতিত্বে এবং মেন্দিবাগ অগ্রসর যুব সংঘের সহ-সভাপতি মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেন্দিবাগ জামে মসজিদের সাধারণ সম্পাদক শামীম আহমদ, ২৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাসেল আহমদ, সাধারণ সম্পাদক জমজম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক হালিম আহমেদ, মেন্দিবাগ অগ্রসর যুব সংঘের সাধারণ সম্পাদক কয়েস আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শিব্বির আহমদ। দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]