Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

ইরানের হামলায় আহত মার্কিন সেনাদের চিকিৎসা জার্মানিতে

📅 13 March 2026, 06:22 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ইরানের হামলায় আহত মার্কিন সেনাদের চিকিৎসা জার্মানিতে
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের হামলায় কুয়েতে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে অন্তত ১০০ জন সেনা আহত হয়েছেন। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, আহতরা সবাই বিভিন্ন পদবির মার্কিন সেনা।
প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাতে বলা হয়, ওই হামলায় আহতদের মধ্যে অন্তত সাতজন ইউএস ন্যাশনাল গার্ড সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আহতের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
তবে কবে এবং কুয়েতের কোন ঘাঁটিতে এই হামলা হয়েছে, তা জানানো হয়নি। কিন্তু ওই হামলায় শতাধিক মার্কিন সেনা আহত হন। তাদের তিনটি সামরিক হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। এর মধ্যে দুটি হাসপাতাল যুক্তরাষ্ট্রে এবং একটি জার্মানিতে। প্রতিবেদন অনুযায়ী, জার্মানিতে চিকিৎসাধীন কয়েকজন সেনার অবস্থা গুরুতর। আহতদের মধ্যে অন্তত একজনের হাত বা পা কেটে ফেলতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই হামলার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ইরানে হামলার মাত্রা বাড়িয়েছে। পাল্টা জবাবে ইরানও মিসাইল ও ড্রোন ছুঁড়ছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]