Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 10 সেপ্টেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

আমিরাতের বিমানঘাঁটিতে ইরানের হামলা

📅 07 March 2026, 06:43 PM | 👁️ পঠিত: 5 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
আমিরাতের বিমানঘাঁটিতে ইরানের হামলা
আন্তর্জাতিক ডেস্ক :সংযুক্ত আরব আমিরাতের (ইউএই)  আল-দাফরা বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। 
শনিবার (৭ মার্চ) দুপুরে ওই হামলা চালানো হয়েছে।
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) আরব আমিরাতের আল-দাফরা বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। হামলায় একটি মার্কিন স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র, সতর্কীকরণ এবং ফায়ার কন্ট্রোল রাডার ক্ষতিগ্রস্ত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাৎক্ষণিকভাবে এই বিবৃতির সত্যতা যাচাই করতে পারেনি। এখনও পর্যন্ত এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের কোনো মন্তব্য আসেনি। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে যৌথ হামলা শুরু করে। ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। জবাবে ইসরাইলে পাল্টা হামলা শুরু করে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]