Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 10 সেপ্টেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

সৌদি ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে আবার হামলা করল ইরান

📅 06 March 2026, 10:53 PM | 👁️ পঠিত: 5 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সৌদি ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে আবার হামলা করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক : গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন লাগিয়ে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ওই আগ্রাসন শুরুর পর হাতের মুষ্ঠি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড এবং উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এখন পর্যন্ত ইরান একাই ১০টির বেশি দেশের বিরুদ্ধে বীরদর্পে লড়ে যাচ্ছে। আজ শুক্রবার (৬ মার্চ) আবার উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান।
সৌদি কর্তৃপক্ষ জানায়, তারা দেশটির রাজধানী রিয়াদের আকাশে বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। তবে কয়েকটি বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে। যদিও এতে কেউ হতাহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
এছাড়া ইরানের সেনাবাহিনী জানায় যে, তারা কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে নতুন করে হামলা চালিয়েছে। এছাড়া দেশটির উপকূলে একটি জাহাজেও আক্রমণ করেছে, যেটি যুক্তরাষ্ট্র মালিকানাধীন। এই নৌযানটি একটি ট্যাঙ্কার হতে পারে, যা দিয়ে তেল পরিবহণ করা হয়। সূত্র: আলজাজিরা।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]