Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

পায়রা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

📅 13 March 2026, 10:27 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
পায়রা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সিলেট নগরীর দরগাহ মহল্লাস্থ পায়রা সমাজকল্যাণ সংঘের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) নগরীর ঝরণারপাড়স্থ আশরাফ মঞ্জিলে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পায়রা সমাজকল্যাণ সংঘের সভাপতি মাহমুদুল হক মাছুম। স্বাগত বক্তব্য রাখেন সংঘের সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু। বক্তব্য রাখেন সংঘের উপদেষ্টা প্রফেসর সাইফুল কবির, উপদেষ্টা এনামুল হক জুবের, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি আলী মোস্তফা মিশকাতুন নূর, আমজাদ হোসেন ও মুফতি আব্দুল খাবির, সহ-সাধারণ সম্পাদক রিপন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোসাদ্দিকুন নবী, সাংগঠনিক সম্পাদক এ এস জায়গীরদার বাবলা, কোষাধ্যক্ষ নিয়াজ মোঃ আজিজুল করিম, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্না, ১নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ কামরুজ্জামান, সংঘের দপ্তর সম্পাদক শাহীন আহমদ, ক্রীড়া সম্পাদক শাহেদুর রহমান শাবলু, সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হক তারেক, সদস্য শাহাব আহমদ, মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহিবুর রহমান, অর্ণব সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক সুনু মিয়া, বিশিষ্ট সমাজসেবী মুফতি কমরউদ্দিন কামু, সাংবাদিক ফয়সল আহমদ প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আলমগীর হোসেন। আলোচনা সভায় বক্তারা বলেন, রামাযান মাস আগমন করে আমাদের জীবনের পরিশুদ্ধির জন্য। এটি শুধু রোজা রাখার মাস নয়; এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়। এই মাসে পরিপূর্ণ ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব।এই মাসকে কাজে লাগিয়ে আমাদের তাকওয়া অর্জন করতে হবে এবং পাপ-পংকিলতামুক্ত ও আত্মনিয়ন্ত্রিত জীবন গঠনের অনুশীলন করতে হবে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]