Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

নিকার-এর সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান সদস্য হলেন সিলেটের খন্দকার মুক্তাদির

📅 05 March 2026, 10:31 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
নিকার-এর সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান সদস্য হলেন সিলেটের খন্দকার মুক্তাদির
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার) পুনর্গঠন করেছে সরকার। ২০ সদস্যের এই শক্তিশালী কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির। আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারের প্রশাসনিক কাঠামো সংস্কার ও নতুন প্রশাসনিক ইউনিট গঠনের নীতিগত সিদ্ধান্ত নেবে এই কমিটি। কমিটির উল্লেখযোগ্য সদস্যরা হলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ছন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান, জনপ্রশাসন মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী। এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও সিনিয়র সচিববৃন্দ। নিকার মূলত দেশের প্রশাসনিক মানচিত্র এবং কাঠামোগত পরিবর্তনের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম হিসেবে কাজ করে। এর প্রধান কাজগুলো হলো নতুন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও পরিদপ্তর স্থাপন বা পুনর্গঠন। নতুন বিভাগ, জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন, পৌরসভা ও থানা গঠনের প্রস্তাব বিবেচনা। বিদ্যমান প্রশাসনিক ইউনিটগুলোর সীমানা পুনর্র্নিধারণ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ। সিলেট-১ আসন থেকে নির্বাচিত খন্দকার আব্দুল মুক্তাদিরকে এই গুরুত্বপূর্ণ কমিটিতে রাখায় সংশ্লিষ্ট মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সরকারের গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই নেতার নিকার-এ অন্তর্ভুক্তি প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনবে বলে ধারণা করা হচ্ছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নিকার-এর সদস্য হিসেবে ‘সচিব’ বলতে সিনিয়র সচিবদেরও অন্তর্ভুক্ত করা হবে এবং প্রয়োজনে বিষয় সংশ্লিষ্ট মন্ত্রী বা প্রতিমন্ত্রীদেরও কমিটিতে রাখা হবে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]