Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

নিজ নাগরিকদের ১৪টি দেশ ছাড়তে যুক্তরাষ্ট্রের নির্দেশ

📅 03 March 2026, 05:17 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
নিজ নাগরিকদের ১৪টি দেশ ছাড়তে যুক্তরাষ্ট্রের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক :  যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত সেখান থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।
কনস্যুলার বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বলেন, ‘গুরুতর নিরাপত্তা ঝুঁকি’র কারণে পররাষ্ট্র দপ্তর আমেরিকানদের যত দ্রুত সম্ভব এবং বর্তমানে চালু থাকা পরিবহনব্যবস্থা ব্যবহার করে এসব দেশ ত্যাগ করতে পরামর্শ দিচ্ছে।
সতর্কবার্তায় যে দেশগুলোর কথা উল্লেখ করা হয়েছে, সেগুলো হলো—বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরাইল ও ফিলিস্তিনি ভূখণ্ড, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন। অন্যদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক টুইট বার্তায় দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় তারা ১৫টি দেশের ভূখণ্ড বা স্থাপনায় হামলা চালিয়েছে। আইআরজিসির উল্লেখ করা দেশগুলোর মধ্যে রয়েছে—ইসরাইল, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, জর্ডান, ইরাক, বাহরাইন, ওমান, সিরিয়া, সাইপ্রাস, ফ্রান্স, ইতালি এবং যুক্তরাজ্য।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]