Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

ইয়াবাসহ ৩জনকে আটক গ্রেফতার করেছে পুলিশ

📅 02 March 2026, 11:00 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ইয়াবাসহ ৩জনকে আটক গ্রেফতার করেছে পুলিশ
সিলেটের দক্ষিণ ‍সুরমা থানা পুলিশ অভিযান চালিয়ে  ৪০০ (চারশত) পিস ইয়াবাসহ একজন মহিলা ও  দুইজন পুরুষ মোট ০৩ (তিন) জনকে আটক গ্রেফতার করেছে পুলিশ ।

 সোমবার০২/০৩/২০২৬খ্রিঃ রাত অনুমান ০১.২৫ ঘটিকায় এসআই(নিঃ)/মোঃ আমির হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা সাকিনের পুরাতন পোষ্ট অফিসের গলির সোনা মিয়ার কলোনীর (হাওরের বাড়ি) ধৃত আসামী রুজিনা খাতুন(২৮) এর ভাড়াকৃত বসত ঘরের ভিতর হতে ৪০০ (চারশত) পিস ইয়াবাসহ আসামী ১। আতিকুর রহমান মুন্না (৪৫), পিতা-সাইদুর রহমান, সাং-রহমদ বাগ আ/এ, পূর্ব কামারগাঁও, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে সাং-বানেশ্বরপুর, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ২। কাবুল মিয়া (৫৫), পিতা-মৃতঃ আব্দুল রহমান লাল মিয়া, সাং-স্বর্ণালী-২০, ভার্থখলা, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ৩। রুজিনা খাতুন (২৮), স্বামী-সালেক মিয়া, সাং- ভার্থখলা (হাওরের বাড়ি), ব্লক-ডি, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেটদের‘কে আটক করেন।

উক্ত ঘটনার  বিষয়ে দক্ষিণ সুরমা থানার মামলা নং-০১ , তাং-০২/০৩/২০২৬খ্রিঃ  ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর টেবিল ১০(ক)/৪১/৩৮ রুজু হয়। আসামীদের‘কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]