Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
ফিচার

বিকেলের নাশতায় চিজি পালং-চিকেন কাবাব

📅 29 July 2018, 08:08 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
লাইফস্টাইল ডেস্ক:: বাচ্চারা শাক-সবজি খেতেই চায়না? কেবল চিকেন ফ্রাই আর পিজ্জা নিয়েই ব্যস্ত? এবার চিকেন কাবাবের আড়ালেই তাদের খাইয়ে দিন পালং শাকের মতো উপকারি খাবার। সেইসঙ্গে উপাদেয় চিজের মজা তো রয়েছেই। তাই পাঠকদের জন্য আজকের এই রেসিপিটি- উপকরণ– আদা বাটা ১ চা চামচ, পালংশাক ৫ আউন্স, ক্রিম চিজ ১ টেবিল চামচ, রসুন কুচি আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া ১ টেবিল চামচ, মোজেরেলা চিজ ১ কাপ, বোনলেস চিকেন ৪টা, ময়দা ১ কাপ, ডিম ৩ টা, ব্রেড ক্রাম্ব ১ কাপ, তেল পরিমানমত, কাঁচামরিচ কুচি ১ চা চামচ, লবণ স্বাদমতো। প্রণালী- ১. প্রথমেই একটি কড়াইতে গরম তেলে রসন কুচি ভেজে পালং শাক, লবণ, গোলমরিচ গুঁড়া, কাঁচামরিচ কুচি দিয়ে নেড়ে পানি শুকিয়ে নিন। ২. এবারে মোজেরেলা চিজ ও ক্রিম চিজ দিয়ে নামিয়ে নিন। ৩. মুরগির টুকরা হাফ করে কেটে পকেটের মত বানিয়ে নিন। এরপর চিকেন পকেটের মধ্যে পালং শাকের পুর মাংসের পকেটে ঢুকিয়ে ময়দায় ভাল করে গড়িয়ে নিন। ৪. এবার ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে গরম তেলে ভাজুন। হয়ে গেলে পরিবেশন করুন টমেটো সস দিয়ে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]