Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

জিডিপির অনুপাতে ট্যাক্স বাড়ানোর কথা বলেছেন অর্থমন্ত্রী

📅 28 February 2026, 03:15 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
জিডিপির অনুপাতে ট্যাক্স বাড়ানোর কথা বলেছেন অর্থমন্ত্রী
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  অর্থমন্ত্রী আমীর খসরু ব্যক্তি পর্যায়ে নয়, বরং ট্যাক্স, জিডিপির অনুপাত বাড়ানোর কথা বলেছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউজে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে সভা শেষে তিনি এ মন্তব্য করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে 'এফটিএ' চুক্তি নিয়ে আলোচনার জন্য চিঠি দিয়েছে বাংলাদেশ। পাশাপাশি রমজানের বাকি দিন এবং পরবর্তী কয়েক মাস দেশের বাজার স্থিতিশীল থাকবে বলেও জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন, আমেরিকার ট্যারিফের কারণে বিশ্বব্যাপী মন্দা অবস্থা চলছে। তবে শ্রমিকদের বেতন ঠিকমতো পরিশোধের ব্যবস্থা আমরা নেব যাতে তারা হাসিমুখে ঈদ করতে পারে।
  পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, প্রধানমন্ত্রী জনগুরুত্বপূর্ণ কাজগুলো আগে করতে বলেছেন। সিলেট অঞ্চলে বন্যা, নদী-ভাঙন রোধ, হাওরে বাঁধ নির্মাণসহ যেসব কাজ গুরুত্বপূর্ণ সেগুলোতে আমরা নজর দিচ্ছি। তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে দুর্নীতি দেশকে আঁকড়ে ধরায় তা মুক্ত করা একটি কঠিন চ্যালেঞ্জ। আমরা জনসাধারণের জন্য করা কাজগুলো দুর্নীতিমুক্তভাবে আদায় করে নেবো। এছাড়াও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, সৌদি আরব, মালেশিয়া, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বন্ধ হওয়া শ্রম বাজার খোলার ব্যাপারে কাজ করছে সরকার।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]