Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প

📅 06 March 2026, 10:49 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না, যতক্ষণ পর্যন্ত তারা নিঃশর্ত আত্মসমর্পণ না করবে।
ইরানে যৌথ আগ্রাসন শুরু সপ্তম দিন আজ শুক্রবার (৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প ইরানের জন্য তার ভাষায় এমন নতুন নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানিয়েছেন, যাদের তিনি ‘গ্রহণযোগ্য’ বলে মনে করেন।
এরপর তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানকে পূর্বাবস্থায় ফিরে পেতে (পুনর্গঠনে) সহায়তা করার জন্য কাজ করবে।
  এর আগে গত ২৮ ফেব্রুয়ারি গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন লাগিয়ে দিয়েছে। ওই আগ্রাসন শুরুর পর হাতের মুষ্ঠি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড এবং উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এখন পর্যন্ত ইরান একাই ১০টির বেশি দেশের বিরুদ্ধে বীরদর্পে লড়ে যাচ্ছে। সূত্র: আলজাজিরা।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]