Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি জাগরণি বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেটের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

📅 22 February 2026, 04:57 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি জাগরণি বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেটের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জাগরণি বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেট। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন সংগঠনের নেতৃবৃন্দ। শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে উপস্থিত ছিলেন, ব্রজ গোপাল চৌধুরী, নিবাস চক্রবর্তী, সজল রায়, মুশাহিদ আহমদ, শেখর বোধ, চিত্তরঞ্জন দাস, সুধাংশু দাস, আব্দুল কালাম, বিষ্ণুপদ ভট্টাচার্য্য, শান্তনা সিনহা, মন্তোষ দাস, শুভ দাস, শান্তা চক্রবর্তী, অবিলাশ দাস, শাওন আহমদ, মোহনা সেনাপতি প্রমুখ। বিজ্ঞপ্তি
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]