Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

আর্তমানবতার সেবায় আমাদের কার্যক্রম চলমান থাকবে: বদরুজ্জামান সেলিম

📅 26 February 2026, 10:03 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
আর্তমানবতার সেবায় আমাদের কার্যক্রম চলমান থাকবে: বদরুজ্জামান সেলিম
পবিত্র মাহে রমজানের শিক্ষা ও ভ্রাতৃত্বের মহিমায় উজ্জীবিত হয়ে সিলেটে পথচারী ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট। মাসব্যাপী ধারাবাহিক ইফতার বিতরণের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নগরীর চাঁদনীঘাট এলাকায় সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. বদরুজ্জামান সেলিম। তিনি নিজ হাতে পথচারী ও নিম্নআয়ের শ্রমজীবী মানুষের মাঝে ইফতারের প্যাকেট তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের সহকারী পরিচালক মিজানুর রহমান জীবন, যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসির, ইশতিয়াক মাহবুব সুয়েবসহ ইউনিটের বিভিন্ন পর্যায়ের সক্রিয় যুব সদস্যবৃন্দ। বিতরণকালে ভাইস চেয়ারম্যান মো. বদরুজ্জামান সেলিম বলেন, “রেড ক্রিসেন্ট সবসময় আর্তমানবতার সেবায় নিয়োজিত থাকে। রমজানের এই পবিত্র মাসে শহরের কর্মজীবী ও ঘরে ফিরতে দেরি হওয়া পথচারীদের মুখে ইফতার তুলে দিতে পেরে আমরা আনন্দিত। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা মাসব্যাপী অব্যাহত থাকবে।” উল্লেখ্য, রমজান মাসজুড়ে প্রতিদিন নগরীর বিভিন্ন জনাকীর্ণ পয়েন্টে অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে এভাবেই ইফতার পৌঁছে দিচ্ছেন সিলেট ইউনিটের স্বেচ্ছাসেবকরা।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]