Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 14 সেপ্টেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

বিএনপির কড়া সমালোচনা সাদেক কায়েমের, রাজপথে নামার হুঁশিয়ারি

📅 17 February 2026, 12:53 PM | 👁️ পঠিত: 10 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বিএনপির কড়া সমালোচনা সাদেক কায়েমের, রাজপথে নামার হুঁশিয়ারি
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার বিষয়ে বিএনপির সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন ডাকসু ভিপি ও শিবির নেতা আবু সাদেক কায়েম।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
সাদিক কায়েম লিখেছেন, জনরায়কে উপেক্ষা করে বিএনপির এ অবস্থান দলটির সংস্কারবিরোধী মনোভাবকে স্পষ্ট করেছে। তিনি আরও লেখেন, এমন সিদ্ধান্ত দেশে বিদ্যমান কাঠামো অটুট রাখার ইঙ্গিত বহন করে। বিএনপি সিদ্ধান্ত থেকে সরে না এলে ‘জুলাই প্রজন্ম’ রাজপথে নেমে কর্মসূচি দিতে পারে। আবু সাদেক কায়েম সতর্ক করে বলেন, এমন সিদ্ধান্ত থেকে বিএনপি সরে না এলে জুলাই প্রজন্ম রাজপথে নেমে জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবে, ইনশাআল্লাহ। এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]