Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘ডে কোম্পানি ক্যাম্প-২৬’ অনুষ্ঠিত

📅 15 February 2026, 12:39 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘ডে কোম্পানি ক্যাম্প-২৬’ অনুষ্ঠিত
সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে উৎসবমুখর পরিবেশে ‘ডে কোম্পানি ক্যাম্প-২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন সিলেট অঞ্চলের সহযোগিতায় বিদ্যালয়ের গাইড কোম্পানি এই বিশেষ ক্যাম্পের আয়োজন করে। ‘ডে কোম্পানি ক্যাম্প’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা শিক্ষা কর্মকর্তা ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (সিলেট অঞ্চল) এর আঞ্চলিক উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আবু সাঈদ মো: আব্দুল ওয়াদুদ বলেন, ছাত্রীদের আত্মনির্ভরশীল ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে গার্ল গাইডস কার্যক্রমের বিকল্প নেই। এই ধরনের ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা, সেবা এবং নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়। অনুষ্ঠানে ব্যাজ পড়িয়ে দীক্ষাদান করেন বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ। সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক হেপী বেগমের সভাপতিত্বে ও বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন সিলেট অঞ্চলের ওয়ারেন্ট গাইড পূর্ণিমা দাশ তালুকদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ, আঞ্চলিক সেক্রেটারি সাহানা জাফরিন রোজী, সদস্য সিপ্রা দেব, গোয়াইনঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপালি বিশ্বাস, দিবা শাখার সহকারি প্রধান শিক্ষক জায়েদা গুলশান সিদ্দিকা, আঞ্চলিক ট্রেনার শিরিন গুলশান আরা, সিনিয়র শিক্ষক কোহেলী রায়, সাগরিকা গুপ্তা, প্রভাতি শাখার সহকারি প্রধান শিক্ষক সালেহ আহমেদ, সিনিয়র শিক্ষক দেবশ্রী দাস, ফরহাত আরা মায়া, বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের আহ্বায়ক শরীফা খাতুন, সহকারি শিক্ষক অলকা দাশ, আরিফা আক্তার, কাজী নূরজাহান প্রমুখ। দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পে গাইড সদস্যরা বিভিন্ন ব্যবহারিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই ডে কোম্পানি ক্যাম্পটি অত্যন্ত আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]