Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৯

📅 15 February 2026, 12:36 PM | 👁️ পঠিত: 1 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
গাজায় ইসরাইলি হামলায় নিহত ৯
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করেই হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। এতে কমপক্ষে ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রোববার (১৫ ফেব্রুয়ারি) উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে ইসরাইলি হামলায় অন্তত চারজন নিহত হন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে।
যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে উপত্যকাটিতে নির্দিষ্ট সীমারেখা বরাবর সেনা সদস্যের সরিয়ে নিয়েছিল ইসরাইল। ওই সীমারেখাকে বলা হয় ‘ইয়েলো লাইন’ বা ‘হলুদ রেখা’। তথাকথিত সেই হলুদ রেখার বাইরেও এই হামলা চালানো হয়।   গাজার আল-শিফা হাসপাতালের সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, উত্তর গাজার আল-ফালুজা এলাকায় বাস্তুচ্যুত জন্য একটি তাঁবুতে ইসরাইলি বাহিনী হামলায় আরও চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলার বিষয়ে রোববার সকালে এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, উত্তর গাজার একটি অনির্দিষ্ট স্থানে কয়েকজন সশস্ত্র ব্যক্তি একটি ভবনে প্রবেশ করার পর পরই হামলা চালানো হয়েছে। এতে দু’জন নিহত হয়েছে। এছাড়া হলুদ রেখা অতিক্রম করার সময় তাৎক্ষণিক হুমকি হিসেবে একজনকে হত্যা করা হয়েছে বলে আইডিএফ জানিয়েছে। এদিকে, লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর ব্যবহৃত অস্ত্র ও লঞ্চার সংরক্ষণের গুদামে হামলার দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী। তবে এসব হামলায় এখনও হতাতের খবর পাওয়া যায়নি।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]