Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

সিলেট-৪ আসন: ৪৩ কেন্দ্রের ফলাফলে ধানের শীষ নিয়ে এগিয়ে আরিফ

📅 12 February 2026, 07:51 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সিলেট-৪ আসন: ৪৩ কেন্দ্রের ফলাফলে ধানের শীষ নিয়ে এগিয়ে আরিফ
নিজস্ব প্রতিবেক: সিলেট-৪  (গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ-জৈন্তা) আসনে ৪৩ কেন্দ্রের ফলাফলে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী ধানের শীষ নিয়ে আরিফুল হক চৌধুরী। আর জামায়াতে ইসলামীর জয়নাল আবেদীনের চেয়ে তিনি ৩০৬৫৩ - ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। জানা যায়, প্রার্থীদের নির্বাচনী এজেন্ট ও কার্যালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে। সিলেট-৪ আসনে মোট ভোট কেন্দ্র ১৭২টি, এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ৪৩টি'র। প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮২৯৯ - ভোট। আর দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী জয়নাল আবেদীনের প্রাপ্ত ভোট ১৭৬৪৬-টি। সিলেট-৪ আসনে মোট ভোটার ৫ লাখ ১২ হাজার ৯৩৩ জন। এর মধ্যে ২ লাখ ৬৭ হাজার ১৩০ জন পুরুষ, ২ লাখ ৪৫ হাজার ৮০২ জন নারী ও তৃতীয় লিঙ্গের ১ জন ভোটার রয়েছেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]