Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

আমাকে একটিবার আপনাদের সেবা করার সুযোগ দান করুন: জয়নাল আবেদীন

📅 10 February 2026, 04:19 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
আমাকে একটিবার আপনাদের সেবা করার সুযোগ দান করুন: জয়নাল আবেদীন
সিলেট ৪ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামি মনোনীত ও ১১ দলীয় ঐক্যবদ্ধ জোটের প্রার্থী জয়নাল আবেদীন আবেগঘন কন্ঠে বলেছেন, "আমি আপনাদের সন্তান, আমি এই মাটিতেই জন্মগ্রহণ করেছি এবং এই মাটিতেই মৃত্যুবরণ করবো। আমাকে কি একটিবারের মতো এই এলাকার মানুষগুলোর পক্ষে জাতীয় সংসদে কথা বলার সুযোগ দেয়া যায় না? আমি একটি বারের জন্য আমার ভাই-বোনদের পক্ষে কাজ করার সুযোগ চাই। আমি হয়তোবা আর নির্বাচনের সুযোগ পাবো না, হয়তোবা আপনাদের কাছে গিয়ে আর বলতে পারব না 'আমাকে দাড়িপাল্লায় ভোট দিন'। আমি আপনাদের সন্তান, আমাকে একটিবার আপনাদের সেবা করার সুযোগ দান করুন।" তিনি বলেন, আমি এ মাঠির সন্তান বলে আমার সমর্থকরা ভোট চাচ্ছেন, একদল এটা নিয়ে হাসি-ট্টাটা করছে। আপনারাই বলুন আমি এ মাঠিতে জন্মগ্রহণ করেছি, এখান থেকে নির্বাচন করা কি আমার অপরাধ? সোমবার (৯ ফেব্রুয়ারি) জৈন্তাপুরের দরবস্ত বাজারে  শেষ নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি সিলেট ৪ আসনের সমর্থক ও এলাকাবাসীর উদ্দেশ্যে এসব কথা বলেন। তিনি এলাকার নানামুখী সমস্যা ও তার সমাধানের অঙ্গীকারের কথা বিস্তারিতভাবে তুলে ধরে বলেন, "আমি অত্র এলাকায় কাজ করতে গিয়ে দেখেছি সন্তানের চিকিৎসা ব্যয় বহন করতে না পেরে মায়েরা অসহায়ভাবে কান্নাকাটি করছে, অসংখ্য মানুষের রাতের বেলা ঘুমানোর মতো ছাউনি নেই, অসংখ্য শিক্ষিত যুবক পড়াশোনা শেষ করে চাকরির জন্য হাহাকার করছে। আমাদের এলাকার জলমহলগুলো, যা কৃষকদের জীবিকার উৎস, তা আজ গ্রামবাসীর কাছ থেকে কেড়ে নেয়া হয়েছে। আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই, তাহলে প্রতিটি জলমহল গ্রামবাসীর জন্য উন্মুক্ত করে দেয়া হবে।" তিনি আরও বলেন, "হাজারো মানুষের কর্মসংস্থান পাথর কোয়ারি আজ পরিকল্পিতভাবে বন্ধ করে রেখেছে, আমি সংসদ সদস্য হলে প্রথমেই পাথর কোয়ারি খুলে দিব। আমাদের গ্যাস দিয়ে শিল্পাঞ্চল তৈরি হয়, অথচ আমরা গ্যাস পাই না। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে সকলের জন্য গ্যাস নিশ্চিত করব এবং অত্র এলাকায় শিল্পাঞ্চল গড়ে তুলবো। আমাদের প্রতিটি এলাকা রাস্তাঘাট সংকটের জন্য দ্বীপের মতো হয়ে আছে। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে প্রতিটি এলাকায় রাস্তাঘাট ও উন্নত যোগাযোগ ব্যবস্থা তৈরি করব। আমি নির্বাচিত হলে জৈন্তা, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জে আধুনিক সরকারি হাসপাতাল তৈরি করব।" জৈন্তাপুর উপজেলা জামায়াতের সাবেক আমির নাজমুল ইসলামের সঞ্চালনায় নির্বাচনি জনসভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শালিশ ব্যক্তিত্ব হাজী শামসুল হক। সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,  ডাক্তার আব্দুল মতিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাশুক আহমদ, ডা. আব্দুল্লাহ, মাওলানা হাফিজুর রহমান,সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, ডা: মোদাব্বের হোসেন,জেলা ছাত্র শিবিরের সভাপতি আবু আইয়ুব মঞ্জু, মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা আনোয়ারুল আম্বিয়া, ৪ নং দরবস্ত ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বশির উদ্দিন, সাবেক দরবস্ত ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জামাল উদ্দিন (কুটি), বাংলাদেশ জামায়াত ইসলামী জৈন্তাপুর উপজেলার  সেক্রেটারি রফিক আহমদ, খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা আব্দুল মতিন, বাংলাদেশ খেলাফত মসজিদ জৈন্তাপুরের সভাপতি মাওলানা জয়নুল আমিন, খেলাফত মজলিসের জৈন্তাপুর উপজেলার সেক্রেটারি মাওলানা আজমল হক, এনসিপি জৈন্তাপুরের প্রধান সমন্বয়ক নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জিলানুর রশিদ, কামরুল ইসলাম বাবর, মোস্তফা কামাল চৌধুরী, নুর মিয়া মেম্বার, মাহমুদ আলী মেম্বার, আব্দুল মান্নান, আব্দুস সালাম, আমিনুদ্দিন,  এবাদুর রহমান প্রমুখ। সভায় উপস্থিত হাজার হাজার সমর্থক ও এলাকাবাসী প্রার্থীর বক্তব্যে স্বতঃস্ফূর্ত সমর্থন ও উৎসাহ প্রকাশ করেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]