Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

শীর্ষ জেনারেলকে বরখাস্ত করলেন শি জিনপিং, নেপথ্যে কী?

📅 27 January 2026, 07:30 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
শীর্ষ জেনারেলকে বরখাস্ত করলেন শি জিনপিং, নেপথ্যে কী?
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) শীর্ষ পদস্থ কর্মকর্তাদের মধ্যে পরিস্থিতি বেশ গরমই চলছে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের (সিএমসি) ভাইস চেয়ারম্যান জেনারেল ঝাং ইউকসিয়া এবং আরেক শীর্ষ কর্মকর্তা জেনারেল লিউ ঝেনলিকে বরখাস্ত করা হয়েছে। এই পদক্ষেপ চীনের অভিজাত মহলে ক্ষমতার লড়াই ও শীর্ষ নেতৃত্বের নিয়ন্ত্রণ নিয়েও প্রশ্ন তুলেছে।
৭৫ বছর বয়সী ঝাং কেন্দ্রীয় সামরিক কমিশনের একজন প্রধান নেতা ছিলেন। সাধারণত সাত সদস্যের এই কমিশনে এখন কেবল শি জিনপিং এবং জেনারেল ঝাং শেংমিনই রয়ে গেছেন। বাকি সদস্যদের ‘দুর্নীতিবিরোধী’ অভিযানের নামে সরানো হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, পিএলএ এখন বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতিতে সামরিক বাহিনীর সিদ্ধান্ত গ্রহণে সমস্যা হতে পারে। এছাড়াও, এই ঘটনা চীনের ক্ষমতার কেন্দ্রীয় নিয়ন্ত্রণ এবং শীর্ষ নেতৃত্বে শি জিনপিংয়ের প্রভাবকে আরও দৃঢ়ভাবে প্রমাণ করে।
  সরকারি ঘোষণায় বলা হয়েছে, ঝাং ও লিউকে ‘শৃঙ্খলা ও আইনের গুরুতর লঙ্ঘন’ এবং ‘দুর্নীতি’ এর অভিযোগে তদন্ত করা হচ্ছে। তবে তাদের বিরুদ্ধে বিস্তারিত অভিযোগ জনসমক্ষে প্রকাশ করা হয়নি। সরকারি সংবাদপত্র ‘পিএলএ ডেইলি’ ইতোমধ্যেই তাদেরকে ‘কেন্দ্রীয় কমিটির বিশ্বাসঘাতকতা’ এবং ‘সামরিক কমিশনকে অবমাননা’ করার দোষী হিসেবে দেখিয়েছে। বিশ্লেষকরা মনে করেন, এসব অপসারণ সামরিক বাহিনীতে সন্দেহ ও আতঙ্কের পরিবেশ তৈরি করবে, যা শীর্ষ পদে থাকা কর্মকর্তাদের সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করতে পারে। বিশেষত, তাইওয়ান দখলের পরিকল্পনার ক্ষেত্রে এই ধরনের নেতৃত্বশূন্যতা এবং ভীতি সামরিক কর্মকাণ্ডকে ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। তবে চীনের রাজনৈতিক নেতৃত্বে শি জিনপিংয়ের নিয়ন্ত্রণ অটুট থাকায়, দ্বীপে হস্তক্ষেপের সিদ্ধান্ত মূলত তার ব্যক্তিগত ইচ্ছার ওপর নির্ভর করবে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]