Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

লায়ন্স ক্লাব অব হলিসিটির মাসিক কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

📅 21 January 2026, 05:02 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
লায়ন্স ক্লাব অব হলিসিটির মাসিক কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত
লায়ন্স ক্লাব অব হলিসিটির মাসিক কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) নাইওরপুরস্থ একটি হোটেলে এই সভার আয়োজন করা হয়। লায়ন্স ক্লাব অব হলিসিটির সভাপতি লায়ন গৌতম বণিকের সভাপতিত্বে ও লায়ন কাজী আব্দুল মুকিতের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ক্লাবের ফাউন্ডার সভাপতি ও চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, সাবেক সভাপতি লায়ন আতাউর রহমান শেলু, লায়ন সাজুওয়ান আহমদ, চেম্বার অব কমার্সের সাবেক সহ-সভাপতি লায়ন চন্দন সাহা, লায়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার লায়ন আবু তাহের, লায়ন আফসার উদ্দিন আহমেদ প্রমুখ। সভায় বক্তারা বলেন, মানবসেবা ও সমাজকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে সংগঠনের প্রতিটি সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই লায়ন্স আন্দোলনের মূল লক্ষ্য এই লক্ষ্য বাস্তবায়নে স্বাস্থ্যসেবা, শিক্ষা সহায়তা, দারিদ্র্য বিমোচন ও পরিবেশ সুরক্ষায় ধারাবাহিক কর্মসূচি জোরদার করার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, সেবামূলক কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হলে লায়ন্স ক্লাবের ইতিবাচক প্রভাব সমাজে আরও বিস্তৃত হবে। বিজ্ঞপ্তি
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]