খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিলেট জেলা ও মহানগর বিএনপির দোয়া মাহফিল শুক্রবার
📅 01 January 2026, 03:38 PM |
👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিলেট জেলা ও মহানগর বিএনপি উদ্যোগে আগামী শুক্রবার (২রা জানুয়ারি) দুপুর ২টায় নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এক দোয়া মহাফিল অনুষ্ঠিত হবে।
উক্ত দোয়া মহাফিলে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্থরের সিলেটবাসীকে দোয়ায় শরিক হওয়ার অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। বিজ্ঞপ্তি