Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে হাফিজ ফখরুল ইসলামের শোক

📅 30 December 2025, 02:45 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বেগম খালেদা জিয়ার ইন্তেকালে হাফিজ ফখরুল ইসলামের শোক
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর ৬টায় ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তাঁর ইন্তেকালে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম গভীর শোক প্রকাশ করছে।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন দূরদর্শী রাজনীতিবিদ, দেশপ্রেমিক ও সাহসী কণ্ঠস্বর। তিনি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, ইসলামী মূল্যবোধ ও দেশের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে জাতি একজন অভিজ্ঞ ও সংগ্রামী নেতাকে হারালো।
এসময় তিনি মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবার, রাজনৈতিক সহকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন—আমীন। বিজ্ঞপ্তি।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]