Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে এম পি আর স্পোটিং ক্লাব মানিকপীর’র শীতবস্ত্র বিতরণ

📅 29 December 2025, 04:42 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
অসহায় ও শীতার্ত মানুষের মাঝে এম পি আর স্পোটিং ক্লাব মানিকপীর’র শীতবস্ত্র বিতরণ
সামাজিক সংগঠন এম পি আর স্পোটিং ক্লাব মানিকপীর রোড সিলেট এর পক্ষ থেকে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) রাতে নগরীর মানিকপীর এলাকায় আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাঃ রনজিত দেবনাথ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনজুরুল হাছান (মঞ্জু), সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন মুরাদ, ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ (লাকি), এস পি আর এর প্রতিষ্ঠাতা ও ১৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সভাপতি মো. ছাদিকুর রহমান, ১৭ নং ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক সুহেল আহমদ প্রমুখ। এছাড়াও শীতবস্ত্র বিতরণকালে সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ ও এম পি আর স্পোটিং ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা জরুরি। মানবিক দায়বদ্ধতা থেকে এম পি আর স্পোটিং ক্লাব নিয়মিতভাবে এ ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ভবিষ্যতেও শীতার্ত ও অসহায় মানুষের পাশে থেকে এ কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা। একই সঙ্গে সমাজের সকল স্তরের মানুষকে মানবিক কাজে অংশগ্রহণের আহ্বান জানান তারা। বিজ্ঞপ্তি
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]