Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচের মৃত্যুতে সুরমা বয়েজ ক্লাবের শোক

📅 29 December 2025, 04:38 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচের মৃত্যুতে সুরমা বয়েজ ক্লাবের শোক
ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সুরমা বয়েজ ক্লাবের নেতৃবৃন্দ। রবিবার (২৮ ডিসেম্বর) এক শোক বার্তায় ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, সভাপতি দেলওয়ার হোসাইন সজিব, সহ সভাপতি গোপাল বাহাদুর, যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ বলেন, মাহবুব আলী জাকির ছিলেন একজন নিষ্ঠাবান ক্রীড়া সংগঠক ও দক্ষ কোচ। দেশের ক্রিকেট উন্নয়নে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার আকস্মিক মৃত্যুতে ক্রীড়াঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তারা আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করেন, যেন তিনি মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন (আমিন)। বিজ্ঞপ্তি
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]