Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার দাবিতে বিয়ানীবাজারে ছাত্র জমিয়তের বিক্ষোভ

📅 20 December 2025, 02:46 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার দাবিতে বিয়ানীবাজারে ছাত্র জমিয়তের বিক্ষোভ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অকুতোভয় সৈনিক শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মধ্য বাজারে এসে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
পথসভায় বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওলিউর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা ফরহাদ আহমদ ও পৌর জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল্লাহ।
বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড একটি ন্যাক্কারজনক ও জঘন্য অপরাধ। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় জনগণের আস্থা নষ্ট হবে বলেও তারা মন্তব্য করেন।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ আল মামুন খান, উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মোস্তফা আহমদ শাহীনসহ উপজেলা ছাত্র জমিয়তের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
পথসভা শেষে শহীদ ওসমান হাদির মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন উপজেলা জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শরীফুল হাসান।
বিজ্ঞপ্তি
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]