Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

কোটা নিয়ে বাড়াবাড়ি না করতে প্রধানমন্ত্রীর আহ্বান: কাদের

📅 22 July 2018, 10:22 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
নিউজ ডেস্ক:: কোটা সংস্কার আন্দোলনের বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে ছাত্রলীগকে সতর্ক করে দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের নামে কিছু বাড়াবাড়ির অভিযোগ আমরা পেয়েছি। গতকাল (শনিবার) সোহরাওয়ার্দী উদ্যানে সভা শেষে আমাদের নেত্রী শেখ হাসিনা পরিষ্কারভাবে আমার সামনে ছাত্রলীগের নেতাদের বলেছেন, ছাত্রলীগের নামে যেন কোনো বাড়াবাড়ির অভিযোগ তিনি না পান। পরিষ্কারভাবে তাদের সতর্ক করে দেয়া হয়েছে। যাতে ছাত্রলীগের নামে আর কোনো বাড়াবাড়ি, কোনো অভিযোগ যেন আমাদের কাছে না আসে।’
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]