Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 08 সেপ্টেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

হিথ্রো বিমানবন্দরে তারেক রহমানের ভিডিওটি নিয়ে যা জানা গেল

📅 02 December 2025, 03:39 PM | 👁️ পঠিত: 7 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
হিথ্রো বিমানবন্দরে তারেক রহমানের ভিডিওটি নিয়ে যা জানা গেল
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সোমবার রাতে জানান, তারেক রহমান শিগগির দেশে ফিরবেন। এই ঘোষণার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরনো ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে যে এটি তারেক রহমানের দেশে ফেরার সঙ্গে সংশ্লিষ্ট।    তবে ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম ও ওয়েবসাইট দ্য ডিসেন্ট জানিয়েছে, ভিডিওটি পুরনো এবং বর্তমান পরিস্থিতির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ভিডিওটি ফেসবুকে শেয়ার করে অনেকে বলছেন, লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তারেক রহমানকে দেখা গেছে।   কেউ কেউ দাবি করছেন, তিনি দেশে ফিরছেন। কিন্তু দ্য ডিসেন্ট বলছে, ভিডিওটি চলতি বছরের জুন মাসের। সে সময় তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা বাংলাদেশ থেকে লন্ডনে পৌঁছালে তিনি তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান। ভিডিওটি তখনকার সেই মুহূর্তেই ধারণ করা।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]