Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শনিবার, 22 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

বাড়ি ফিরে কফির স্বাদ নিলেন বিরাট

📅 01 March 2018, 05:53 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বাড়ি ফিরে কফির স্বাদ নিলেন বিরাট
স্পোর্টস ডেক্স:: দীর্ঘ দু’ মাস আফ্রিকান সাফারির পর দেশে ফিরেছেন ভারতীয় ক্রিকেটাররা৷ হোলির আগেই ঘরে ফেরায় পরিবারের সঙ্গে রঙিন হওয়ার সুযোগ বিরাট কোহলিদের সামনে৷পাশাপাশি দু’মাস পর ঘরের খাবারের স্বাদ চেটেপুটে নিচ্ছেন টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা৷ এমনকী ঘরে বসে কফির বিশ্বসেরা স্বাদ অনুভব করলেন ক্যাপ্টেন কোহলি৷ রেনবো নেশন থেকে ওয়ান ডে এবং টি-২০ সিরিজ জিতে দেশে ফিরেছে বিরাটবাহিনী৷ প্রথমবার দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়ের স্বাদ পেয়েছে ভারত৷ কেপ টাউনে টি-২০ সিরিজের শেষ ম্যাচ জিতে টেবল মাউন্টের লক্ষ লক্ষ মানুষের হৃদয় জিতে নেয় টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা৷ তার পুরস্কার হিসেবে কেপ টাউন ওয়াটার ক্রাইসিস ফান্ডে এক লক্ষ ব়্যান্ড দান করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷ রবিবার নিউল্যান্ডসে শেষ ম্যাচের পর চেক দেন বিরাট৷ এ প্রসঙ্গে প্রোটিয়া অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসি জানান, ‘ কেপ টাউনে জল সমস্যা দুই দলেরই অভিজ্ঞতা হয়েছে৷ এ নিয়ে বিরাটের সঙ্গে কথা হয়৷ তার পরই আমরা সিদ্ধান্ত নিই কেপ টাউনের জল সমস্যার সমাধানে ফান্ডে কিছু অর্থ দান করব৷’ কোহলি জানান, ‘কেপ টাউনে বিশ্বের অন্যতম সুন্দর শহর৷ যখনই নিউল্যান্ডসে আসি, তখন এখানকার মানুষের সঙ্গে কথা বলে আনন্দ পায়৷ এবার খরা নিয়ে জনসচেতনতা বাড়ানো ক্ষেত্রে আরও বেশি করে সাধারণ মানুষের কাছে যায়৷’
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]