Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

শ্রীমঙ্গলে বিএনপি নেতা নারীসহ আটক ভিডিও ভাইরাল, এলাকায় ব্যাপক আলোচনা-দলীয় তদন্ত দাবি স্থানীয়দের

📅 01 November 2025, 02:54 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
শ্রীমঙ্গলে বিএনপি নেতা নারীসহ আটক ভিডিও ভাইরাল, এলাকায় ব্যাপক আলোচনা-দলীয় তদন্ত দাবি স্থানীয়দের
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম ইদ্রিস আলীকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, গত ৩০ নভেম্বর রাতে শ্রীমঙ্গলের শংকরসেনা এলাকায় এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় তাকে আটক করে এলাকাবাসী। এ সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ৩টার দিকে ঘটনাস্থলে স্থানীয়রা উপস্থিত হয়ে তাকে আটক করে এবং পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অভিযোগ রয়েছে, ঘটনাটির পর পুলিশ বিষয়টি মীমাংসার চেষ্টা করে এবং কিছুক্ষণ পর ইদ্রিস আলীকে ছেড়ে দেওয়া হয়। তবে পুলিশ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি। স্থানীয় রাজনৈতিক মহলে এ ঘটনাকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কয়েকজন বিএনপি নেতা জানিয়েছেন, বিষয়টি দলের ভাবমূর্তির সঙ্গে সম্পর্কিত -তাই অভিযোগের সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়া উচিত। জেলা বিএনপির একজন দায়িত্বশীল নেতা বলেন, “আমরা বিষয়টি অবগত হয়েছি। যদি অভিযোগের সত্যতা প্রমাণিত হয়, তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।” উল্লেখ্য, এম ইদ্রিস আলীর বিরুদ্ধে এর আগেও স্থানীয় ব্যবসায়ী ও সাংবাদিকদের হয়রানি এবং আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল বলে জানা যায়। [playlist type="video" ids="76920"]
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]