Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 08 সেপ্টেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপির তিন নেতা

📅 21 October 2025, 06:43 PM | 👁️ পঠিত: 5 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপির তিন নেতা
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন তারা। যুগান্তরকে এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
  বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা হলেন–দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ। চলমান রাজনৈতিক পরিস্থিতি, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]