Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

সিলেট জেলা জাতীয় পার্টির সকল উপজেলা ও পৌর কমিটিকে আহ্বায়ক কমিটির সাংগঠনিক নির্দেশনা

📅 08 October 2025, 03:01 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সিলেট জেলা জাতীয় পার্টির সকল উপজেলা ও পৌর কমিটিকে আহ্বায়ক কমিটির সাংগঠনিক নির্দেশনা
সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির প্রথম সভা সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় পার্টির উপশহরস্থ অস্থায়ী কার্যালয়ে যুগ্ম আহ্বায়ক বৃন্দের এক সভা অনুষ্ঠিত হয়। জেলা আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাব্বির আহমদ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির চৌধূরী, মো. নাজমুল ইসলাম, মো. আলী হোসেন সরকার, শেখ আসাদুজ্জামান জুবায়ের, মো. শাহ আলম, ফরিদ উদ্দিন, সদস্য সচিব আলতাফুর রহমান আলতাফ। সভায় ব্যাপক আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হয় ঝিমিয়ে পড়া সিলেট জেলা জাতীয় পার্টির সাংগঠনিক কর্মতৎপরতা বৃদ্ধি করতে হবে। সিলেট জেলার ১৩টি উপজেলা এবং ৫টি পৌরসভার সাংগঠনিক যে কমিটি গুলো আছে সেই সব কমিটি গঠন পূর্ণগঠন এবং সম্মেলন করার জন্য সকল সাংগঠনিক কমিটিকে প্রস্তুত থাকতে হবে। এ লক্ষে শীগ্রই সিলেট জেলা জাতীয় পার্টির স্ব স্ব উপজেলা ও পৌরসভাকে সময়সূচি জানিয়ে দেওয়া হবে। বিজ্ঞপ্তি
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]