Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

কামিন্স ও হেডকে আইপিএল থেকে দেওয়া হয়েছে ১০ মিলিয়ন ডলারের প্রস্তাব!

📅 08 October 2025, 02:49 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
কামিন্স ও হেডকে আইপিএল থেকে দেওয়া হয়েছে ১০ মিলিয়ন ডলারের প্রস্তাব!
স্পোর্টস ডেস্ক: ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে টাকার ঝনঝনানিতে যেন ভাটা পড়েছে দেশের প্রতি দায়িত্ববোধ। বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটাররা ইতোমধ্যে স্বদেশের জার্সি ছেড়ে ঝুঁকছেন টাকার খেলায়। তেমনি এক প্রস্তাব পেয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্স ও সময়ের অন্যতম সেরা ব্যাটার ট্রাভিস হেড। অস্ট্রেলিয়ার এই দুই তারকাকে দেওয়া হয়েছে ১০ মিলিয়ন ডলারের প্রস্তাব। যা বাংলাদেশি টাকায় প্রায় ১২২ কোটি টাকা। তাদের শর্ত জুড়ে দেওয়া হয়েছে একটি—‘জাতীয় দল ছাড়ো।’ এমন প্রস্তাবটি এসেছে আইপিএলের একটি ফ্র্যাঞ্চাইজি থেকে। খবরটি জানিয়েছে অস্ট্রেলিয়ার দৈনিক দ্য এজ।
পত্রিকাটি প্রতিবেদনে জানিয়েছে, আইপিএলের কোনো একটি ফ্র‌্যাঞ্চাইজি থেকে চুক্তিটি করার জন্য প্রস্তাব গেছে দুজনের কাছে। ওই ফ্র‌্যাঞ্চাইজিটির নাম জানায়নি দ্য এজ। তবে তাদের শর্তটি সামনে এনেছে। কামিন্স ও হেডকে বলা হয়েছে পুরো বছর তাদের হয়ে খেলতে। বিনিময়ে প্রত্যেকে পাবেন ১০ মিলিয়ন ডলার। চুক্তিটির শর্তও ভয়াবহ—জাতীয় দলে কখনও খেলতে পারবেন না তারা। যদিও এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়নি। কামিন্স ও হেড এই প্রস্তাবে সম্মতি দেননি বলেও খবর। তারা অস্ট্রেলিয়ার জার্সিতে খেলাটাকেই অগ্রাধিকার দিয়েছেন। তবে এনিয়ে এখন পর্যন্ত ওই আইপিএল ফ্র‌্যাঞ্চাইজি বা হেড কিংবা কামিন্স কেউ কিছু বলেননি। এদিকে সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের বেসরকারিকরণ নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া ও অন্যান্য স্টেকহোল্ডারদের মধ্যে চলতি আলোচনার সময়েই এই তথ্য সামনে এসেছে। যা বেশ আলোড়ন ফেলে দিয়েছে ক্রিকেটে। কামিন্স ও হেড আইপিএলের সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে যুক্ত আছেন। হায়দরাবাদ এই লোভনীয় প্রস্তাব দিতে পারে বলে অনেকের ধারণা।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]