Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

কুমারী পূজার প্রস্তুতির স্থান পরিদর্শনে পূজা উদযাপন পরিষদ মহানগর নেতৃবৃন্দ

📅 27 September 2025, 04:30 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
কুমারী পূজার প্রস্তুতির স্থান পরিদর্শনে পূজা উদযাপন পরিষদ মহানগর নেতৃবৃন্দ
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নগরীর জৈনপুর শ্রী মহালক্ষী ভৈরবী গ্রীবাপীঠের কুমারী পূজার প্রস্তুতির স্থান পরিদর্শন করেন নেতৃবৃন্দ।   বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট মৃত্যঞ্জয় ধর ভোলার নেতৃত্বে এ পরিদর্শন দলে উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি শিবব্রত ভৌমিক চন্দন, সাধারণ সম্পাদক জনার্দন চক্রবর্তী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মলয় পুরকায়স্থ, সাধারণ সম্পাদক চন্দন দাশ,  সহ সভাপতি নির্মল কুমার সিংহ, নন্দন চন্দ্র পাল, শৈলেন কর, মনমোহন দেবনাথ, দীপংকর দাস,  এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব, নিখিল মালাকার, হারাধন দেব প্রবাস, চন্দ্র শেখর দে চপল,  পিনাক কান্তি কর,  মিন্টু দাস, প্রতাপ চৌধুরী প্রমূখ। প্রতিনিধি দল পূজার সার্বিক প্রস্তুতি বিষয়ে দিক নির্দেশনা দেন। এসময় নেতৃবৃন্দ জানান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা কমিটির উদ্যোগে ইতিমধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য মনিটরিং সেল গঠন করা হয়েছে। বিজ্ঞপ্তি
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]