Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 08 সেপ্টেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

পিআর মানে মনে করি ‘পাবলিক রিলেশন’: সালাহউদ্দিন

📅 30 September 2025, 02:55 PM | 👁️ পঠিত: 15 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
পিআর মানে মনে করি ‘পাবলিক রিলেশন’: সালাহউদ্দিন
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  পিআর পদ্ধতিতে দেশে সবসময় ঝুলন্ত পার্লামেন্ট ও অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান করে উল্লেখ বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে। তিনি বলে, আমরা পিআর মানে মনে করি পাবলিক রিলেশন, যা জনসংযোগ। এখন সবাই জনসংযোগে আছে। সেই পিআরে আমরা বিশ্বাস করি।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সালাহউদ্দিন এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেছেন, ‘পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি হচ্ছে একটা পার্মানেন্ট রেস্টলেসনেস পদ্ধতি। যার মধ্য দিয়ে বিভিন্ন দেশে এটা দেখা গেছে একটি অস্থিতিশীল পরিস্থিতি বিদ্যমান থাকে সব সময়ের জন্য। কোনো স্থায়ী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় না সুষ্ঠু প্রক্রিয়ায়। কখনো মেজরিটির ভিত্তিতে সরকার গঠন করা সম্ভব হয় না। এটি ঝুলন্ত পার্লামেন্ট থাকে। অস্থির অবস্থা থাকে।’ সালাহউদ্দিন আরও বলেন, ‘বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি দল। আমাদের রাজনীতি সমন্বয়ের রাজনীতি। ধর্মের ভিত্তিতে রাজনীতিতে কোনো বিভাজন চাইনি, চাইও না, করবও না।’ এই বিএনপি নেতা বলেন, দেশে এখন নির্বাচনের আমেজ চলছে, আবহাওয়া চলছে। সকল প্রার্থীরা, সম্ভাব্য প্রার্থীরা এবং জনগণ ভোটের গণসংযোগে আছে। এই অবস্থায় কোনো দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে, জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]