Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

তিন সিটি নির্বাচন সকলের জন্য গুরুত্বপূর্ণ: সিইসি

📅 12 July 2018, 07:45 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
তিন সিটি নির্বাচন সকলের জন্য গুরুত্বপূর্ণ: সিইসি
নিউজ ডেস্ক:: অাগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অাগে ৩ সিটি (রাজশাহী, সিলেট, বরিশাল) নির্বাচন সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। বৃহস্পতিবার (১২ জুলাই) অাগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে তিন সিটি নির্বাচন নিয়ে অাইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। সিইসির সভাপতিত্বে বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে বৈঠকটি শুরু হয়। বৈঠকে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ দিয়ে শুরুতেই সবার উদ্দেশে সিইসি বলেন, ‘এখন থেকে দুই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রক্রিয়ার দিকে অনুপ্রবেশ করবো। সুতরাং সেই প্রস্তুতির পূর্বকালে এই তিন সিটি নির্বাচন অামাদের নির্বাচন কমিশন, মাঠপর্যায়ে যারা এই নির্বাচন পরিচালনা করবেন। এই নির্বাচনে সহায়তাকারী সকল কর্মকর্তাসহ সকলের জন্য এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ বৈঠকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, কবিতা খানম উপস্থিত রয়েছেন। এছাড়াও পুলিশ ও র‌্যাবের মহাপরিদর্শক, তিন বিভাগীয় কমিশনার, রিটার্নিং কর্মকর্তাসহ অন্যান্য অাইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। ইসির ঘোষিত তফসিল অনুযায়ি অাগামী ৩০ জুলাই এ তিন সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]