Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা ফখরুল ইসলামের ব্যাপক গণসংযোগ

📅 28 August 2025, 06:35 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা ফখরুল ইসলামের ব্যাপক গণসংযোগ
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকালে লাউতা ইউনিয়নের থানা বাজারে ব্যাপক গণসংযোগ করেছেন।
গণসংযোগকালে তিনি স্থানীয় ব্যবসায়ী,পথচারী,শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং খেজুর গাছ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এসময় জনতার উদ্দেশ্যে মাওলানা ফখরুল ইসলাম বলেন,
“জমিয়ত একটি আদর্শভিত্তিক রাজনৈতিক দল। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, বরং জনগণের কল্যাণ ও সেবাকে লক্ষ্য রেখে কাজ করি। সিলেট-৬ আসনের উন্নয়ন, শিক্ষার প্রসার, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনই আমাদের অঙ্গীকার। আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে ইনশাআল্লাহ আমরা বিজয়ী হবো।”
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন,উপজেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সাহেদ আহমদ, লাউতা ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা জালাল উদ্দীন, সাধারণ সম্পাদক মুফতী আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক আলী হুসেন মহরীর, প্রচার সম্পাদক আলী আহমদ, জমিয়ত নেতা মাওলানা শরীফুদ্দীন, আব্দুল বাকী, লাউতা ইউনিয়ন যুব জমিয়তের সভাপতি মাওলানা হেলাল আহমদ, লাউতা ইউনিয়ন ছাত্র জমিয়তের সভাপতি আব্দুল হালিম, মাসুম বিল্লাহ, হাবিবুর রহমানসহ জমিয়ত, যুব ও ছাত্র জমিয়তের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।বিজ্ঞপ্তি।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]