অসংখ্য গরিবের কান্না সমাজ দরদীরা কি শুনতে পায় না ! আদার কারবারি কোনদিন জাহাজের খবর রাখে না --- তবেই তো না কি, এ বিড়ম্বনা।
হত দরিদ্র মানুষের আর্থিক পরিসংখ্যান ধীরে ধীরে নিম্নগামী, বিত্তশালীদের ঊর্ধ্বগামী ।
রক্তশোষকরূপী মানুষ আজ ক্রমাগত শোষণে ব্যস্ত, দেশাচার লোকাচার শোষকদের কালচার ।
সাধারণ জনতা জানতে পায় না নিজের অধিকার, শুধু বৃথা কান্নাকাটি ছাড়া আর কি পাবে উপহার--- তাই না।
গৌরীশ দাস কাছাড়,আসাম (ভারত)